Bartaman Logo
৯ জুন, ২০২৬

২০২৯ সালে মহাকাশে পাড়ি দেবেন অন্ধ্রের তরুণী

দাঙ্গেতি জাহ্নবী। অন্ধ্রপ্রদেশের পালাকোল্লুর এই সাধারণ মেয়ের সামনে মহাকাশের হাতছানি।  ইতিমধ্যেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা  নাসার ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছেন এই কৃতী তরুণী।

২০২৯ সালে মহাকাশে পাড়ি দেবেন অন্ধ্রের তরুণী
  • ২৫ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

অমরাবতী: দাঙ্গেতি জাহ্নবী। অন্ধ্রপ্রদেশের পালাকোল্লুর এই সাধারণ মেয়ের সামনে মহাকাশের হাতছানি।  ইতিমধ্যেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা  নাসার ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছেন এই কৃতী তরুণী। এমন কৃতিত্ব আর কোনও ভারতীয়র নেই। এবার শুধু মহাকাশে পাড়ি দেওয়ার অপেক্ষা। আগামী চার বছরের মধ্যে টাইটানের অর্বিটাল পোর্ট স্পেস স্টেশন উদ্বোধন করতে চলেছে আমেরিকা। ২০২৯ সালে সেখানে যাবেন জাহ্নবী। 

Advertisement

হবু নভোশ্চরের মা-বাবা কর্মসূত্রে কুয়েতে থাকেন। ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন জাহ্নবী। ২৩ বছরের এই তরুণী এরইমধ্যে নিজের সাফল্যের মুকুটে একাধিক পালক যোগ করেছেন। ইসরো আয়োজিত শিক্ষামূলক কর্মসূচিতে বক্তব্য রেখেছেন। বক্তৃতা দিয়েছেন দেশের বিভিন্ন এনআইটিতে। নিয়মিত প্ল্যানেটারি সায়েন্স সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। ভূতত্ত্ব নিয়ে প্রশিক্ষণের জন্য প্রথম ভারতীয় হিসেবে তাঁকেই বেছে নিয়েছিল স্পেস আইসল্যান্ড। সবথেকে কমবয়সি বিদেশি অ্যানালগ অ্যাস্ট্রোনট হিসেবে একাধিক কৃত্রিম অভিযানে (সিমুলেটেড স্পেস মিশন) অংশ নিয়েছেন। প্যানোরামিক সার্ভে টেলিস্কোপ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রহাণু শনাক্ত করেছেন। মহাকাশ গবেষণায় অবদানের জন্য নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে পিপলস চয়েজ পুরস্কার পেয়েছেন জাহ্নবী। একইসঙ্গে পেয়েছেন ইসরোর ওয়ার্ল্ড স্পেস উইক ইয়ং অ্যাচিভার পুরস্কার।

Advertisement
সম্পর্কিত সংবাদ