Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পাণ্ডুয়ায় উদ্ধার প্রাচীন বুদ্ধমূর্তি

পাণ্ডুয়ার মণ্ডলাই গ্রামের দক্ষিণপাড়া থেকে শনিবার একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। দক্ষিণপাড়ায় তেলিপুকুরে খনন কাজ চলছিল

পাণ্ডুয়ায় উদ্ধার প্রাচীন বুদ্ধমূর্তি
  • ১ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়ার মণ্ডলাই গ্রামের দক্ষিণপাড়া থেকে শনিবার একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। দক্ষিণপাড়ায় তেলিপুকুরে খনন কাজ চলছিল। শনিবার সেখান থেকেই কালো পাথরের ওই মূর্তিটি পাওয়া যায়। ইতিমধ্যেই স্থানীয় মন্দিরে সেই মূর্তির পুজো শুরু হয়েছে। এদিনই পুরাতত্ত্ব বিভাগের পরিদর্শকরা এসেছিলেন। তাঁরা তথ্য সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দণ্ডায়মান ওই বিষ্ণুমূর্তির আদল খুবই পরিচিত। মূলত, পালযুগে ওই রকমের মূর্তি তৈরির চল ছিল। প্রমাণ আকারের একটিই শিলা খোদাই করে তৈরি মূর্তিটি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর হতে পারে বলেই বিশেষজ্ঞদের মত।-নিজস্ব চিত্র 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ