• অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর বিচ্ছেদ হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, প্রায় দু’বছর সম্পর্কে ছিলেন তাঁরা। অবশেষে আগস্টের মাঝামাঝি সময়ে বিচ্ছেদ হয়েছে তাঁদের। যদিও অনন্যা বা ওয়াকার কেউই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। শোনা যায়, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে তাঁদের প্রথম আলাপ। এরপর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের। তবে সম্প্রতি একে অপরের সম্মতিতেই সম্পর্কের ইতি টেনেছেন তাঁরা। সূত্রের দাবি, বিচ্ছেদের সিদ্ধান্তটি প্রাথমিক ভাবে নিয়েছিলেন অনন্যাই। যদিও এর জেরে তাঁদের বন্ধুত্বে প্রভাব পড়বে না। এর আগে অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গেও অনন্যার প্রেমের জল্পনা ছড়িয়েছিল। প্রায় দু’বছর পর সেই সম্পর্কও ভেঙে যায়।



