Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

অনন্তকে বঙ্গবিভূষণ, কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীকে

গ্রেটার নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান। গর্বিত উত্তরবঙ্গের রাজবংশী সমাজের প্রতিনিধিরা।

অনন্তকে বঙ্গবিভূষণ, কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীকে
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও জলপাইগুড়ি: গ্রেটার নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান। গর্বিত উত্তরবঙ্গের রাজবংশী সমাজের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। কোচবিহার, আলিপুরদুয়ার হোক বা জলপাইগুড়ি, নগেন রায় ওরফে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রাপ্তিতে খুশির জোয়ার রাজবংশী সমাজে। এনিয়ে অনন্ত মহারাজ বলেন, আমাকে এমন একটা সম্মান দেওয়া হবে, ভাবতেই পারিনি। আমি বেশকিছু বই লিখেছি। আমাদের ছেলেরা আইন সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, অসমে তাঁদের আইন পড়ার ব্যবস্থা হয়েছে। বহু মেয়ের বিয়ে দিয়েছি। মুখ্যমন্ত্রী আমাকে এই সম্মান দিলেন, তাঁকে ধন্যবাদ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ