সম্প্রতি উত্তম মঞ্চে অনুষ্ঠিত হল সালংকারা স্কুল অফ পারফর্মিং আটর্স নিবেদিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান।
সম্প্রতি উত্তম মঞ্চে অনুষ্ঠিত হল সালংকারা স্কুল অফ পারফর্মিং আটর্স নিবেদিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান।
প্রথম পর্বে ছিল ' ঋতুরঙ্গ ' - প্রতিটি ঋতু তার নিজস্ব রঙ-রূপে ধরা পড়েছিল এই ঋতুরঙ্গে। রবীন্দ্রসঙ্গীত সহযোগে ছাত্রীদের নৃত্য পরিবেশনা মঞ্চকে উজ্জ্বল করে তুলেছিল।
দ্বিতীয় পর্বে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য ' শ্যামা ' পরিবেশিত হল লাইভ মিউজিকের সঙ্গে। যেখানে শ্যামার ভূমিকায় ছিলেন সালংকারা স্কুল অফ পারফর্মিং আর্টসের কর্ণধার অঙ্কিতা রায় এবং সঙ্গে ছিলেন অন্যান্য সিনিয়র ছাত্রীরা।
দেবাশিস রায়চৌধুরী এবং রোহিনী রায়চৌধুরীর সঙ্গীত পরিচালনায় লাইভ মিউজিকের সঙ্গে শ্যামা নৃত্যনাট্যের অনবদ্য উপস্থাপনা দর্শককে উপহার দিয়েছে সালংকারা স্কুল অফ পারফর্মিং আর্টসের ছাত্রীরা। লাইভ মিউজিকের সঙ্গে রবীন্দ্র নৃত্যনাট্য পরিবেশনা শহর কলকাতায় এখন বিরল, সালংকারা এমন একটি অনুষ্ঠানের অনন্য নজির রাখলো।