নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বৃহস্পতিবার রাতে বড়জোড়ার জঙ্গলে হাতির হানায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বরেন তুং (৬৫)। তাঁর বাড়ি বাঁকুড়ারডাঙ্গা গ্রামে। এদিন রাত ৮টা নাগাদ জঙ্গলের রাস্তা ধরে সাইকেলে বাড়ি ফেরার পথে ওই বৃদ্ধ হাতির মুখোমুখি হন। বুনো হাতি তাঁকে পিষে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাঁকুড়া উত্তর বনবিভাগের এক আধিকারিক বলেন, সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। হাতির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।
Advertisement
