সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতার উদং উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বাজার এলাকায় শুরু হয়েছে অষ্টাদশ প্রগতি মেলা। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এবার মেলার থিম— চিত্রকলায় হাওড়া জেলার অতীত ও বর্তমান। মেলা কমিটির সভাপতি প্রদীপরঞ্জন রীত বলেন, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান, নাটক, সঙ্গীত, ম্যাজিক, শিশু সংবর্ধনা, আলোচনা চক্রের ব্যবস্থা রয়েছে। সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ অবলম্বে ‘আবোল তাবোলের দেশ’ নমে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আবোল তাবোলের ১০০ বছর এবং সুকুমার রায়ের মৃত্যুর ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাতে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।



