Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

২২ আগস্ট শিলিগুড়ি আসছেন অমিত শাহ

ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) নিয়ে নাটক প্রদর্শনীর স্থান পরিবর্তন। কলকাতার পরিবর্তে সেই প্রদর্শনী হবে শিলিগুড়িতে।

২২ আগস্ট শিলিগুড়ি আসছেন অমিত শাহ
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) নিয়ে নাটক প্রদর্শনীর স্থান পরিবর্তন। কলকাতার পরিবর্তে সেই প্রদর্শনী হবে শিলিগুড়িতে। এজন্য ফের শিলিগুড়ি সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২২ আগস্ট তিনি এখানে আসবেন। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসার কথা রয়েছে বলে খবর। এজন্য প্রস্তুতি শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন এবং দার্জিলিং জেলা পুলিশ। ইতিমধ্যে তারা বেশকিছু কমিটি গঠন করেছে। বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এ ব্যাপারে বৈঠকও হয়েছে।

Advertisement

প্রাথমিকভাবে বিএনএস নিয়ে নাটক প্রদর্শনী কলকাতায় হওয়ার কথা ছিল। প্রশাসন সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের নির্দেশে কলকাতার সেই অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। সেই অনুষ্ঠান করা হবে শিলিগুড়ি শহরের উপকণ্ঠ কাওয়াখালিতে। আগামী ২২ তারিখ প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। বিএনএসের উপর তৈরি ১৫ থেকে ২০ মিনিটের একটি নাটক দৈনিক ৪ থেকে ৫ বার প্রদর্শিত হবে। স্থানীয় শিল্পী অমিতাভ কাঞ্জিলাল ও তাঁর টিম নাটকটি প্রদর্শিত করবেন। এই প্রদর্শনী নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে।
শিলিগুড়ি পুলিশের এক অফিসার বলেন, বিএনএস সম্পর্কে সকলকে অবহিত করতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যাপারে ব্যানার, পোস্টার, নাটকের মাধ্যমে জোরদার প্রচার অভিযান চালানো হবে। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ