Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আমহার্স্ট স্ট্রিটে নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু

আমহার্স্ট স্ট্রিটে নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাগর দত্ত হাসপাতালের এক নার্সিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হল। আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার কালীসোম স্ট্রিটে পড়ুয়ার বাড়িতেই ঘটনাটি ঘটেছে। মৃতের নাম নাসিফা খাতুন (২৩)। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। 
Advertisement
পুলিস সূত্রে খবর, সাগর দত্ত মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের নার্সিং পড়ুয়া নাসিফা। কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন ওই ছাত্রী। মঙ্গলবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন তিনি। এদিন সকালে না ওঠায় তরুণীর মা ডাকতে যান। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সেটি ভাঙলে পরিবারের সদস্যরা দেখেন, গলায় কাপড়ের ফাঁস দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছে নাসিফা। তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পরিবারের তরফেও থানায় অভিযোগ জমা পড়েনি। উল্লেখ্য, মাসখানেক আগে আর জি করের মহিলা হস্টেলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দ্বিতীয় বর্ষের এক নার্সিং পড়ুয়া। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাণে বেঁচে যান তিনি।  অন্যদিকে, এদিন সকালে টালিগঞ্জ থানা এলাকার শরৎ বোস রোডের বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। তাঁর নাম প্রদীপ কুমার যাদব (২৩)। বিহারের বাঁকার বাসিন্দা তিনি। পেশায় রিকশচালক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 
সম্পর্কিত সংবাদ