Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আমহার্স্ট স্ট্রিটে বধূকে মারধরে স্বামী গ্রেপ্তার

আমহার্স্ট স্ট্রিটে বধূকে মারধরে স্বামী গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বধূকে মারধর ও নির্যাতন করার অভিযোগে আমহার্স্ট স্ট্রিট মহিলা থানার পুলিস তাঁর স্বামীকে গ্রেপ্তার করল। সোমবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন আদালতে মামলাটি উঠলে সরকারি কৌঁসুলি ধৃতের জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, অভিযুক্ত স্বামী জামিন পেলে সে ফের স্ত্রীকে মারধর, নির্যাতন করতে পারে। যদিও ধৃতের আইনজীবী বলেন, অভিযোগকারিণী অহেতুক বিষয়টি বড় করে দেখানোর চেষ্টা চালাচ্ছেন। উভয়পক্ষের বক্তব্য শুনে বিচারক ধৃতের জামিন বাতিল করে দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ