Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতকে ৮২৫ কোটির অস্ত্র বিক্রি করবে আমেরিকা

শুল্ক সংঘাতের আবহেই আমেরিকা থেকে অত্যাধুনিক সমরাস্ত্র পেতে চলেছে ভারত। ইতিমধ্যে অস্ত্র বিক্রির প্রস্তাবে অনুমতি দিয়েছে ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ)।

ভারতকে ৮২৫ কোটির অস্ত্র বিক্রি করবে আমেরিকা
  • ২১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: শুল্ক সংঘাতের আবহেই আমেরিকা থেকে অত্যাধুনিক সমরাস্ত্র পেতে চলেছে ভারত। ইতিমধ্যে অস্ত্র বিক্রির প্রস্তাবে অনুমতি দিয়েছে ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ)। বুধবার মার্কিন কংগ্রেসকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। কংগ্রেসের সম্মতি মিললেই চূড়ান্ত হবে চুক্তি। ট্রাম্পের দেশের থেকে কোন কোন সমরাস্ত্র পাবে নয়াদিল্লি? জানা গিয়েছে, নয়াদিল্লিকে ১০০ এফজিএম-১৪৮ অ্যান্টি ট্যাংক মিসাইল দিচ্ছে পেন্টাগন। সঙ্গে থাকছে ২৫টি লাইটওয়েট কমান্ড লঞ্চ ইউনিট ও ২১৬টি এম৯৮২এআই এক্সক্যালিবার প্রিসিশন-গাইডেড আর্টিলারি রাউন্ড। সব মিলিয়ে খরচ পড়বে ৯ কোটি ৩০ লক্ষা মার্কিন ডলার (প্রায় ৮২৫ কোটি টাকা)। অস্ত্র সরবরাহের পাশাপাশি প্রশিক্ষণ, সংস্কার সহ যাবতীয় সুবিধা প্রদান করবে ওয়াশিংটন। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। সব মিলিয়ে বর্তমানে শুল্কের পরিমাণ ৫০ শতাংশ। সম্প্রতি অবশ্য শুল্ক হ্রাসের আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই অবস্থায় অস্ত্র সরবরাহের এই চুক্তিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল।

Advertisement

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যেই জাত চিনিয়েছে এফজিএম-১৪৮ জ্যাভলিন। এর মাধ্যমে পুতিন বাহিনীর একাধিক টি-৭২ ও টি-৯০ ট্যাংক ধ্বংস করেছে জেলেনস্কি সেনা। কাঁধে থাকা লঞ্চারের সাহায্যে শত্রুপক্ষের ট্যাংক লক্ষ্য করে ছোড়া হয় জ্যাভলিন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ