বিদেশ থেকে আমদানি করা সবরকমের গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা। বুধবার (স্থানীয় সময়) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আমেরিকায় তৈরি হয়না এমন সমস্ত গাড়ির উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপানো হবে। কিছুদিনের জন্য নয়, এই শুল্ক পাকাপাকিভাবেই লাগু করা হয়েছে বলেও জানান তিনি। আগামী ২ এপ্রিল থেকে লাগু হবে এই শুল্ক। তবে শুধু গাড়িই নয় বিদেশ থেকে আমদানি করা সমস্ত হাল্কা ট্রাকের উপরও এই শুল্ক ধার্য করা হবে।


