Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দুই নায়িকার দ্বন্দ্ব

দুই নায়িকার দ্বন্দ্ব
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• নায়িকাদের মধ্যে রেষারেষির গল্প কিছু নতুন নয়। কোনও চরিত্রের জন্য কথাবার্তা পাকা হয়ে যাওয়ার পরও বাদ পড়ার ঘটনা ঘটে। ঠিক তেমনই হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রে। ২০০২-এ মুক্তিপ্রাপ্ত ‘হামরাজ’ ছবিতে প্রিয়াঙ্কার কাজ করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিনয়ের সুযোগ পেয়েছিলেন আমিশা পটেল। বক্স অফিসে সফল সে ছবি মুক্তির পর শোনা গিয়েছিল প্রিয়াঙ্কা ও আমিশার সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু এত বছর পর সেই তথ্য নস্যাৎ করলেন আমিশা। সদ্য এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘সব সহকর্মীর সঙ্গেই আমার ভালো সম্পর্ক। প্রিয়াঙ্কাও ব্যতিক্রম নয়। আমরা দু’জনেই পেশাদার। এসব অনেক বছর আগের কথা। সেসময় আমাদের সম্পর্ক নিয়ে কিছু ভুল কথা রটেছিল ঠিকই। কিন্তু তার আদৌ কোনও সত্যতা নেই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ