Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আমডাঙায় ধর্ষণের অভিযোগে ধৃত এক

আমডাঙায় ধর্ষণের অভিযোগে ধৃত এক
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রতিবেশী যুবতীকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শুভঙ্কর ঘোড়ুই (২৮)। ঘটনাটি আমডাঙা থানার মরিচা পঞ্চায়েত এলাকার। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, পড়শি ওই যুবতীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল শুভঙ্করের। কালীপুজোর দিন তারা বাড়ি থেকে কিছুটা দূরে একসঙ্গে বসে মদ্যপান করে। তারপর রাতে ওই যুবতীকে বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলেই দাবি পরিবারের। সমস্ত বিষয়টি পরিবারের লোককে জানায় যুবতী। পরে শনিবার শুভঙ্করের বিরুদ্ধে আমডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবারের লোকজন। তদন্তে নেমে রবিবার রাতেই শুভঙ্করকে গ্রেপ্তার করেছে আমডাঙা থানা পুলিস। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযোগ দায়ের পর থেকেই তাদের উপর বিভিন্নভাবে চাপ আসতে শুরু করছিল। কেন না শুভঙ্কর শাসকদলের ঘনিষ্ঠ।
Advertisement
সম্পর্কিত সংবাদ