Bartaman Logo
২৬ জুন, ২০২৬

মোদির সঙ্গে সাক্ষাৎ আমাজনের সিইওর

নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে আমাজনের সিইও অ্যান্ডি জেসি ভারতে ১৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা করেছেন। বিস্তারিত পড়ুন।

মোদির সঙ্গে সাক্ষাৎ আমাজনের সিইওর
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন আমাজনের সিইও অ্যান্ডি জেসি। তারপরই ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড পরিকাঠামোয় বিপুল বিনিয়োগের ঘোষণা করেছে এই আন্তর্জাতিক ই-কমার্স সংস্থা। তারা জানিয়েছে, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ১ হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে তারা। নয়া বিনিয়োগের মাধ্যমে মুম্বই ও হায়দরাবাদে অবস্থিত আমাজন ওয়েব সার্ভিসেসের ডেটা সেন্টারের ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এর ফলে স্টার্টআপ, এন্টারপ্রাইজ ও সরকারি বিভিন্ন সংস্থাকে প্রয়োজনমতো এআই সহায়তা দেওয়া যাবে। পাশাপাশি, ক্লাউড টেকনোলজিকে আরও শক্তিশালী ও সুরক্ষিত করা সম্ভব হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ