Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

আগামী সপ্তাহে অমরনাথ যাত্রা, শুরু নিরাপত্তা বাহিনীর মহড়া

আগামী ৩ জুলাই থেকে শুরু হবে অমরনাথ যাত্রা। চলবে ৯ আগস্ট পর্যন্ত। হাতে মাত্র কয়েকটা দিন। আর সেকথা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা ঝালিয়ে নিচ্ছে জম্মু-কাশ্মীর পুলিস।

আগামী সপ্তাহে অমরনাথ যাত্রা, শুরু নিরাপত্তা বাহিনীর মহড়া
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: আগামী ৩ জুলাই থেকে শুরু হবে অমরনাথ যাত্রা। চলবে ৯ আগস্ট পর্যন্ত। হাতে মাত্র কয়েকটা দিন। আর সেকথা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা ঝালিয়ে নিচ্ছে জম্মু-কাশ্মীর পুলিস। পহেলগাঁওতে জঙ্গি হামলা চিন্তা বাড়িয়েছে। তাই তীর্থযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বুধবার থেকে শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর মহড়া।

Advertisement

এদিন নুয়ান বেস ক্যাম্প পরিদর্শন করেন কাশ্মীর পুলিসের আইজি ভি কে বিরডি। সেখানকার যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। তিনি জানান, ৩৮ দিনের অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থাকে একাধিক স্তরে ঢেলে সাজানো হয়েছে। এদিন থেকে অমরনাথ সংলগ্ন রাস্তাঘাট, বিভিন্ন শিবিরেও নিরাপত্তা সংক্রান্ত মহড়া শুরু হয়ে গিয়েছে। যে কোনও পরিস্থিতিতে নিজেদের সমস্ত দিক দিয়ে প্রস্তুত রাখাই এই মহড়ার লক্ষ্য। এক্ষেত্রে স্থানীয়রাও আমাদের পাশে রয়েছেন। তাঁরা সবরকমভাবে সাহায্য করে চলেছেন। এদিন দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও, অনন্তনাগ, কাজিগুন্দ, শ্রীনগরের পান্থচকে মহড়া চালায় নিরাপত্তাবাহিনী। জানা গিয়েছে, প্রতিদিন প্রায় ১৫ হাজার পুণ্যার্থীকে অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হবে। বয়সসীমা ১৩ থেকে ৭০ বছর। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই করা যাবে রেজিস্ট্রশন।

Advertisement
সম্পর্কিত সংবাদ