Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শুরু ২ আগস্ট, প্রকাশিত সূচি

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও নিজেদের খরচে একাধিক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য। ১০০ দিনের কাজ, আবাস প্রকল্প, প্রধানমন্ত্রী সড়ক যোজনার পর জল জীবন মিশনের (রাজ্যে ডাকা হয় জলস্বপ্ন প্রকল্প নামে) টাকা দেওয়া এক বছর ধরে বন্ধ রেখেছে মোদি সরকার।

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শুরু ২ আগস্ট, প্রকাশিত সূচি
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে যে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প শুরু হতে চলেছে, তা কীভাবে পরিচালিত হবে তার বিস্তারিত কর্মসূচি (এসওপি) প্রকাশ করেছে রাজ্য সরকার। বিশেষ শিবিরে এলাকার উন্নয়নমূলক কোন কোন কাজ করা হবে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরকারি অফিসাররা আলোচনার মাধ্যমে তা ঠিক করবেন। কীভাবে এটা করা হবে তা এসওপি’তে  বিস্তারিতভাবে বলা হয়েছে। এই কর্মসূচির সঙ্গে ‘দুয়ারে সরকারের’ কাউন্টারও খোলা হবে। এই উদ্যোগ নেওয়া হবে রাজ্যের ৮০ হাজার বুথে। তিনটি বুথ মিলে একটি শিবিরের আয়োজন করার নির্দেশ রয়েছে। তবে প্রত্যন্ত এলাকায় প্রয়োজনে শিবির করা হবে একটিমাত্র বুথের জন্যও। এই প্রকল্পে চিহ্নিত কাজগুলির জন্য বুথ-প্রতি ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হবে। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।  

Advertisement

এই শিবির চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। ছুটির দিনগুলি (পুজোর ছুটি) ছাড়া প্রতিদিন বিভিন্ন জায়গায় শিবির খোলা হবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যেসব কাজ হবে, বের করা হবে তার তালিকা। সব কাজ আগামী ১৫ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। 
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে মোট ১৪টি শ্রেণির অন্তর্ভুক্ত কী কী কাজ করা যাবে, তার তালিকা প্রকাশ করা হয়েছে। নিকাশি, জল সরবরাহ, রাতের আলো, সাধারণের জন্য শৌচাগার, প্রাথমিক স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন, জলাশয়ের সংস্কার, জঞ্জাল অপসারণ, যাতায়াতের সুবিধা, সাংস্কৃতিক ও সামাজিক পরিকাঠামো প্রভৃতি এর মধ্যে আছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট, এক্সটেনশন অফিসার এবং জয়েন্ট বিডিও  পর্যায়ের  অফিসাররা শিবিরগুলি পরিচালনা করবেন। পুরো প্রক্রিয়ার ভিডিয়ো ছবি তোলা হবে। কম্পিউটারে নথিভুক্ত হবে সব তথ্য। ডেটা এন্ট্রি অপারেটরসহ স্থানীয় এলাকার সঙ্গে পরিচিত সরকারি কর্মীদের এখানে কাজে নেওয়া হবে। এর পাশাপাশি যেসব স্থানীয় নিরপেক্ষ ব্যক্তি সামাজিক কাজকর্মে যুক্ত, তাঁরাও শিবিরে থাকবেন। স্থানীয় মানুষকে সাহায্য করার জন্য থাকবেন স্বেচ্ছাসেবকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ