Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘আলফা’ আসছে আগামী বছর

আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত ‘আলফা’ ঘিরে উৎসাহ তুঙ্গে অনুরাগী মহলে। স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবির কাজও প্রায় শেষের পথে। এ বছরের শেষেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল প্রেক্ষাগৃহে।

‘আলফা’ আসছে আগামী বছর
  • ৪ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত ‘আলফা’ ঘিরে উৎসাহ তুঙ্গে অনুরাগী মহলে। স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবির কাজও প্রায় শেষের পথে। এ বছরের শেষেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল প্রেক্ষাগৃহে। নির্মাতাদের তরফে তার ঘোষণাও করা হয়েছিল। তবে শোনা যাচ্ছে, সেই মুক্তির তারিখ পিছনো হচ্ছে। চলতি বছর বড়দিনের পরিবর্তে আগামী বছর ১৭ এপ্রিল ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সম্পাদনায় দেরি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। জানা গিয়েছে, ছবির শ্যুটিং শেষ। এই মুহূর্তে চলছে ভিএফএক্স-এর কাজ। তাতে আরও কিছুটা সময় লাগবে বলে খবর। তাই মুক্তি পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি আলিয়া অভিনীত আরও একটি ছবির মুক্তি পিছনো হয়েছে। সেটি ‘লভ অ্যান্ড ওয়ার’। সঞ্জয়লীলা বনশালী পরিচালিত এই সিনেমাও এ বছর আসছে না। বরং আগামী বছর আগস্টে মুক্তি পাবে ছবিটি। সেই ছবিতে আলিয়া ছাড়াও রয়েছেন রণবীর কাপুর, ভিকি কৌশল।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ