Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

শিশুদের যৌন হেনস্তার অভিযোগ! শংকরাচার্যের বিরুদ্ধে এবার এফআইআরের নির্দেশ আদালতের

জ্যোতিষপীঠের শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্তার অভিযোগ!

শিশুদের যৌন হেনস্তার অভিযোগ! শংকরাচার্যের বিরুদ্ধে এবার এফআইআরের নির্দেশ আদালতের
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রয়াগরাজ: জ্যোতিষপীঠের শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্তার অভিযোগ! শনিবার অভিমুক্তেশ্বরানন্দ ও তাঁর  শিষ্য  স্বামী মুকুন্দানন্দ গিরির বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে প্রয়াগরাজের বিশেষ পকসো আদালত। দেওয়া হয়েছে বিস্তারিত তদন্তের নির্দেশও। এর প্রেক্ষিতে ঝুনসি থানায় শংকরাচার্য ও তাঁর শিষ্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। দু’জনের বিরুদ্ধে পকসো আদালতের দ্বারস্থ হয়েছিলেন শাকম্ভরী পীঠাধিশ্বর আশুতোষ ব্রহ্মচারী মহারাজ। গত ৮ ফেব্রুয়ারি তিনি ওই আবেদন করেন। তাঁর দাবি, অভিমুক্তেশ্বরানন্দের আশ্রমে ২০টি শিশু যৌন হেনস্তার শিকার হয়েছে। ১৩ ফেব্রুয়ারি এই মামলার শুনানিতে দুই শিশুর বয়ানও রেকর্ড হয়েছে। 

Advertisement

আদালত সূত্রে খবর, আশুতোষ ব্রহ্মচারী প্রমাণ হিসাবে একটি সিডি জমা দিয়েছেন। তাঁর দাবি, ওই সিডিতেই যৌন হেনস্তার প্রমাণ রয়েছে। ২০টি শিশু তাঁর কাছে সাহায্য চেয়েছিল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তাঁর দাবি, তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার সরব হওয়াতেই কিছু মানুষ তাঁকে টার্গেট করছে। আদালতে সমস্ত প্রমাণ জমা দেওয়া হয়েছে। দ্রুত সত্য সামনে আসবে। অন্যদিকে জনগণের কাছে সত্য তুলে ধরার জন্য প্রয়াগরাজ থেকে বারাণসী পর্যন্ত পদযাত্রার ঘোষণা করেছেন আশুতোষ ব্রহ্মচারী।

Advertisement
সম্পর্কিত সংবাদ