রাস্তায় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ। আটক যুবক। আজ, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পান্ডাপাড়া শেষবাতি এলাকায়। অভিযুক্ত যুবকের বাড়ি জলপাইগুড়ির শানুপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা দিয়ে এক তরুণী যাচ্ছিলেন। তখনই তাঁর শ্লীলতাহানি করে ওই যুবক। এমনকী তাঁর গায়ে থাকা গয়নাও ছিনতাইয়ের চেষ্টা করে। ওই তরুণী চিৎকার করায় লোকজন জড়ো হয়ে যায়। ধাওয়া করে অভিযুক্ত যুবককে পাকড়াও করেন বাসিন্দারা। এরপর অভিযুক্ত যুবককে মারধর করে পুলিসের হাতে তুলে দেয় স্থানীয়রা।


