নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রোগীর বাড়ির লোকজনকে ধাক্কা মারা এবং হেনস্তার অভিযোগ উঠল আর জি কর মেডিকেল কলেজের বেসরকারি নিরাপত্তারক্ষীদের একাংশের বিরুদ্ধে। তাঁরা দল বেঁধে রোগীর বাড়ির লোকজনকে ঠেলতে ঠেলতে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান বলে অভিযোগ। শুক্রবার বিকেলে ভিজিটিং আওয়ারে রোগীর কাছে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতালের পুরানো মেইন ইমার্জেন্সির কাছে। হাসপাতাল প্রশাসনের বক্তব্য, তেমন কোনো খারাপ ব্যবহার বা ধাক্কাধাক্কি হয়নি।



