জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। গতকাল, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে। অভিযুক্ত প্রাক্তন প্রেমিক চন্দন মল্লিক ও তার বন্ধু। দু’জনেই পলাতক বলে জানা গিয়েছে। থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই নির্যাতিতা। তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তদন্ত শুরু করেছে পুলিশ।



