Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রধানের বিরুদ্ধে

কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডলের নামে প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুললেন এক গ্রামবাসী। স্থানীয় ওমর ফারুক রাজ জুন মাসে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছিলেন।

চার কোটি টাকা আত্মসাতের  অভিযোগ প্রধানের বিরুদ্ধে
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডলের নামে প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুললেন এক গ্রামবাসী। স্থানীয় ওমর ফারুক রাজ জুন মাসে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। কোনও সুরাহা না হওয়ায়, শেষ পর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, ২০২০ ও ২০২১ অর্থবর্ষে গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি প্রকল্পের কাজ করা হয়েছে দেখিয়ে প্রধান টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু বাস্তবে কোনও কাজ করা হয়নি বলে অভিযোগ। এমনকী এই গ্রাম পঞ্চায়েতের পুরনো ঢালাই রাস্তা দেখিয়েও টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

ওমর ফারুক রাজ বলেন, ‘২০২০ ও ২১ অর্থবর্ষে কামারচক পঞ্চায়েতের প্রধান খাল কাটা, ঢালাই রাস্তা, প্রাচীর ও কালভার্ট সহ বিভিন্ন কাজ দেখিয়ে প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমি আদালতের দ্বারস্থ হয়েছি। আইনের উপর আমার আস্থা রয়েছে।’ কামারচক গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল বলেন, ‘অভিযোগকারী আদালতে অভিযোগ করেছেন। আদালত বিচার করবে। আমি কোনও মন্তব্য করব না।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ