মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার লক্ষ্যে একটি সংস্থা চালু করেছিলেন মার্কিন পপ তারকা তথা অভিনেত্রী সেলেনা গোমেজ। অভিযোগ উঠেছে তাঁর মা ম্যান্ডি টিফির বিরুদ্ধেও। কী অভিযোগ? জানা গিয়েছে, একটি ব্যবসায়িক সংস্থার দাবি তারা নাকি সেলেনার সংস্থায় বিনিয়োগ করেছিলেন। কিন্তু সেলেনার সংস্থার অভ্যন্তরে যে অর্থনৈতিক ভরাডুবি চলছে, তা তাদের জানানো হয়নি। বিস্তারিত কোনো তথ্যও পায়নি তারা। যে টাকা বিনিয়োগ করা হয়েছিল, সেটি ফেরত পাওয়া যায়নি বলেও দাবি। এর জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবি করেছেন বিনিয়োগকারীরা।



