Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সলমনের বিরুদ্ধে অভিযোগ

ফের সলমন খানের বিরুদ্ধে অভিযোগে সরব হলেন পরিচালক অভিনব কাশ্যপ।

সলমনের বিরুদ্ধে অভিযোগ
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফের সলমন খানের বিরুদ্ধে অভিযোগে সরব হলেন পরিচালক অভিনব কাশ্যপ। পরিচালকের দাবি. ‘দাবাং’ ছবির সময় থেকেই পরিচালকের সঙ্গে দুর্ব্যবহার করতেন অভিনেতা। অভিনয় নিয়ে কখনওই ভাবতেন না তিনি। সবসময় তারকাসুলভ আচরণ ছিল তাঁর। অভিনবের অভিযোগ, সলমনের ব্যবহার ‘গুণ্ডা-মস্তান’দের মতো। তবে কেবল সলমন নন, অভিনব তাঁর গোটা পরিবারের দিকে অভিযোগের আঙুল তোলেন। তাঁর দাবি, গত ৫০ বছর ধরে সিনেমার সঙ্গে যুক্ত সলমনদের পরিবার। বাড়িতে বসে গোটা ইন্ডাস্ট্রি চালানোর চেষ্টা করেন তাঁরা। পরিচালক বলেছেন, ‘গোটা পরিবার প্রতিহিংসাপরায়ণ। আমি ওঁদের কথা না শুনলে ওঁরা টিকতে দেবেন না। দাবাং করার আগে বুঝিনি সলমন খান এতটা নোংরা মানুষ।’ তবে এই প্রথম নয়। এর আগেও অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন অনুরাগ কাশ্যপের দাদা। ‘দাবাং’ ছবির পর ‘বেশরম’ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন অভিনব। সলমন অবশ্য এই মুহূর্তে ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘ব্যাটেল অব গালওয়ান’-এর শ্যুটিং নিয়ে। সদ্য লাদাখে সেই শ্যুটিং পর্বে সলমনের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ