Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টোটোয় বিদ্যুৎ সংযোগ করে কুকুরকে মেরে ফেলার অভিযোগ

টোটোতে বিদ্যুৎ সংযোগ করে একটি পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠেছে বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন দানেশ শেখ লেনে। এই ঘটনায় অভিযুক্ত টোটোচালক বাপি সাহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।

টোটোয় বিদ্যুৎ সংযোগ করে কুকুরকে মেরে ফেলার অভিযোগ
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: টোটোতে বিদ্যুৎ সংযোগ করে একটি পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠেছে বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন দানেশ শেখ লেনে। এই ঘটনায় অভিযুক্ত টোটোচালক বাপি সাহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীরা। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দানেশ শেখ লেনের একটি সরকারি আবাসনের কাছে দু’টি টোটো রাখা ছিল। সেখানে একটি পথ কুকুরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বৃষ্টি থেকে বাঁচতে কিংবা রাতে টোটোর নীচে আশ্রয় নিত পাড়ার বেশ কয়েকটি কুকুর। বিষয়টি পছন্দ করত না টোটোচালক। সে প্রায়ই সারমেয়গুলিকে মারধর করত। এ নিয়ে মাঝেমধ্যেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বাপির বচসা হতো। এলাকার বাসিন্দা নিলয় চট্টোপাধ্যায় বলেন, ‘কুকুরগুলিকে প্রাণে মারতে টোটোতে বিদ্যুৎ সংযোগ করে রেখেছিল চালক। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি কুকুর মারা গিয়েছে। দু’টি কুকুর গুরুতর জখম। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ আকারে জানিয়েছি।’ পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত কুকুরের দেহটি পশু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত টোটোচালককে এদিন সন্ধ্যায় আটক করেছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ