Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগদায় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে মারধরের অভিযোগ

বাগদা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অরূপ পালকে মারধর করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। শুক্রবার রাতে এমন অভিযোগ মিলেছে বাগদার কনিয়ারা বাজার এলাকা থেকে।

বাগদায় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে মারধরের অভিযোগ
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বাগদা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অরূপ পালকে মারধর করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। শুক্রবার রাতে এমন অভিযোগ মিলেছে বাগদার কনিয়ারা বাজার এলাকা থেকে। এনিয়ে বাগদা থানায় অভিযোগ দায়ের করেছেন অরূপ পাল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অরূপ শুক্রবার রাত ৯টা নাগাদ বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। তখন কয়েকজন বিজেপি কর্মী তাঁর বাইক থামিয়ে বাইকের চাবি কেড়ে নেন। এরপর তাঁকে মারতে মারতে এলাকার একটি দোকানে আটকে রেখে তিন লক্ষ টাকা দাবি করেন। এমনকি ইস্তফাপত্র লিখতে জোর করেন। পরে পুলিশ এসে তৃণমূল নেতাকে উদ্ধার করে। তাঁকে প্রথমে বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

এবিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির সৌরভ গয়ালি বলেন, ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেতারা সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার করেছেন, তাতে মানুষ ক্ষুব্ধ। সেই রাগের বহিঃপ্রকাশের ফলে কোনো ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিজেপি কর্মীরা এধরনের কাজে যুক্ত নন।

Advertisement
সম্পর্কিত সংবাদ