Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জামিনে মুক্ত সব বাম নেতা

শুক্রবার কসবা থানা অভিযানে গিয়ে পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম নেতারা। সেই বিক্ষোভ মিছিল থেকেই সিপিএম রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছিল পুলিস।

জামিনে মুক্ত সব বাম নেতা
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার কসবা থানা অভিযানে গিয়ে পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম নেতারা। সেই বিক্ষোভ মিছিল থেকেই সিপিএম রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছিল পুলিস। শনিবার দুপুরে তাঁদের আলিপুর পুলিস কোর্টে তোলা হলে বিচারক সকলের জামিন মঞ্জুর করেন। 

Advertisement

ধৃত বাম নেতাদের জামিনের দাবিতে এদিন দুপুর থেকে আলিপুর কোর্ট চত্বরে ভিড় জমান বাম কর্মী, সমর্থকরা। ধৃতদের আইনজীবী বলেন, মিছিল করতে গিয়ে তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ অন্যান্য ধারায় মামলা রুজু হয়েছে। কিন্তু তাঁদের কাছ থেকে কোনও অস্ত্র বাজেয়াপ্ত করতে পারেনি পুলিস। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে পুলিস হেফাজতের আবেদন করেন। সূত্রের খবর, ওই নেতাদের ১১ নভেম্বর ফের আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ