Bartaman Logo
৯ জুন, ২০২৬

সব কাশ্মীরি মুসলিম কিন্তু জঙ্গি নন, ওমর আবদুল্লা

দিল্লিতে জঙ্গি হামলায় জড়িতদের সঙ্গে কাশ্মীর যোগ মিলেছে। তারপরই বিভিন্ন মহল থেকে কাশ্মীরীদের সঙ্গে সন্ত্রাসবাদকে জুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সব কাশ্মীরি মুসলিম কিন্তু জঙ্গি নন, ওমর আবদুল্লা
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফিরদৌস হাসান, শ্রীনগর: দিল্লিতে জঙ্গি হামলায় জড়িতদের সঙ্গে কাশ্মীর যোগ মিলেছে। তারপরই বিভিন্ন মহল থেকে কাশ্মীরীদের সঙ্গে সন্ত্রাসবাদকে জুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে সরব হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সকলের উপর সন্দেহ করা ঠিক নয়। এতে উপত্যকাবাসীকে শান্তি, সৌভাতৃত্বের পথে ধরে রাখা কঠিন হবে। বৃহস্পতিবার জম্মুতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ওমর বলেন, ‘কোনও ধর্ম বা সম্প্রদায় নাশকতাকে সমর্থন করে না।’ তারপরই বলেন, হাতেগোনা কয়েকজন শান্তি ও ভ্রাতৃত্ববোধ নষ্ট করতে চাইছে। তার জন্য গোটা সম্প্রদায়কে দাগিয়ে দেওয়া ক্ষতিকারক। দুর্ভাগ্যজনক বিষয় হল, আমরা যদি জম্মু ও কাশ্মীরের মানুষকে, মূলত কাশ্মীরি মুসলিমদের সন্দেহের চোখে দেখি, জঙ্গি বলে মনে করি, তাহলে তাঁদের সঠিক পথে রাখা কঠিন হয়ে পড়বে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ