রাজ্যের ২১টি জনজাতির ধামসা মাদলের ধ্বনি মাতাবে আলিপুরদুয়ার জেলা শহরকে। আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর রাজ্যস্তরের এই আদিবাসী সাংস্কৃতিক উৎসব হবে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে। রাজ্যের আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজক। সহযোগিতায় আছে জেলা প্রশাসন। উৎসবে থাকছে বেদিয়া, সাঁওতাল, কোঁরা, ভূমিজ, শবর ও মালপাহাড়িয়া জনজাতি কৃষ্টির নাচ ও সংগীত। তেমনি হো, ওঁড়াও, মাহালি ও মুণ্ডা জনজাতিরও অনুষ্ঠানও থাকছে। তারই সঙ্গে থাকছে অসুর, লোধা, টোটো, খাঁড়িয়া, সুব্বা ও রাভা সহ অন্যান্য জনজাতিদের সাংস্কৃতিক অনুষ্ঠানও। আজ, সোমবার থেকে আলিপুরদুয়ার জেলা প্রশাসন এই উৎসবের প্রচার শুরু করেছে।



