Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আলিয়া বিশ্ববিদ্যালয় এল উচ্চশিক্ষা দপ্তরে

আলিয়া বিশ্ববিদ্যালয় আসছে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে। সোমবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, এই বিশ্ববিদ্যালয়কে আর সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে রাখা হবে না।

আলিয়া বিশ্ববিদ্যালয় এল উচ্চশিক্ষা দপ্তরে
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয় আসছে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে। সোমবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, এই বিশ্ববিদ্যালয়কে আর সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে রাখা হবে না। শিক্ষাক্ষেত্রে ধর্মভিত্তিক বিভাজনের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই ফলশ্রুতিতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পূর্বতন সরকারের মতো এই সরকারও উচ্চশিক্ষা আইন সংশোধনের পথে হাঁটছে। নয়া বিলে বিশ্ববিদ্যালয় এবং কলেজের মধ্যে শিক্ষক, আধিকারিক এবং শিক্ষাকর্মীদের বদলির সংস্থান থাকছে। অর্থাৎ, প্রয়োজন অনুযায়ী উচ্চশিক্ষা দপ্তর তাঁদের বদলি করতে পারবে। ১০ সেপ্টেম্বর বিধানসভায় একটি সংক্ষিপ্ত অধিবেশন হবে। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ শীর্ষক বিলটি অনুমোদনের জন্য সেখানে রাখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ