Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কাপুরদের অন্দরমহলে অনুপস্থিত আলিয়া!

কাপুর পরিবারের সদস্যদের ডিনার। নেটফ্লিক্সের নতুন শো ‘ডাইনিং উইথ কাপুরস’-এ তেমনই দেখা যাবে।

কাপুরদের অন্দরমহলে অনুপস্থিত আলিয়া!
  • ২২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাপুর পরিবারের সদস্যদের ডিনার। নেটফ্লিক্সের নতুন শো ‘ডাইনিং উইথ কাপুরস’-এ তেমনই দেখা যাবে। সঙ্গে উঠে আসবে অন্দরমহলের নানা অজানা কাহিনি। অনুষ্ঠানে রণধীর কাপুর, রিমা জৈন, নীতু কাপুরদের পাশাপাশি করিশ্মা, করিনা, ঋদ্ধিমা, রণবীর, আরমান জৈন উপস্থিত। এমনকী, করিনার স্বামী কাপুর পরিবারের জামাই সইফ আলি খানও রয়েছেন। নেই কেবল একজন। আলিয়া ভাট। শ্বশুরবাড়ির নৈশভোজের অনুষ্ঠানে কেন নেই আলিয়া? অনুষ্ঠানটি মুক্তির পর থেকেই এই জল্পনা ছড়িয়েছে। এবার আসল কারণ খোলসা করলেন রণবীরের তুতোভাই আরমান। তিনি জানিয়েছেন, ‘রাজ কাপুর বলতেন, কাজই হল আসল পূজা।’ অর্থাৎ তিনি সাফ বুঝিয়ে দিয়েছেন, অন্যত্র কাজ ছিল আলিয়ার। সে কারণেই কাপুরদের ডাইনিং টেবিলের অনুষ্ঠানে অনুপস্থিত নায়িকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ