Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রাপ্তবয়স্কদের জন্য ছবি তৈরি করছেন আলিয়া, অভিনয় করছেন কারা?

এবার প্রাপ্তবয়স্কদের জন্য ছবি তৈরি করছেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে অভিনেত্রীর ভূমিকায় থাকছেন না তিনি। বরং প্রযোজকের দায়িত্ব পালন করবেন নায়িকা।

প্রাপ্তবয়স্কদের জন্য ছবি তৈরি করছেন আলিয়া, অভিনয় করছেন কারা?
  • ১৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এবার প্রাপ্তবয়স্কদের জন্য ছবি তৈরি করছেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে অভিনেত্রীর ভূমিকায় থাকছেন না তিনি। বরং প্রযোজকের দায়িত্ব পালন করবেন নায়িকা। আমাজন প্রাইমের সঙ্গে হাত মিলিয়ে ‘পোচার’ সিরিজটি প্রযোজনা করেছিলেন আলিয়া। সেই সিরিজ দেশজুড়ে প্রশংসিত হয়েছিল। ফের ওই ওটিটি সংস্থার জন্যই সিরিজ প্রযোজনা করবেন আলিয়া। শোনা যাচ্ছে, ‘ওয়েক আপ সিড’ ছবিটি যে আঙ্গিকে তৈরি হয়েছিল, সেভাবেই এই সিরিজের গল্প এগবে। কলেজ লাইফের নানা সমস্যা, টিনএজ ও বর্তমান প্রজন্মের নানা ইস্যু উঠে আসবে এখানে। সিরিজের চিত্রনাট্য লেখার কাজ চলছে। বরাবরই নতুনদের সুযোগ দেওয়ার জন্য সওয়াল করেন আলিয়া। নিজের প্রযোজিত সিরিজেও আলিয়া সেই পথেই হাঁটবেন বলে খবর। শুরু হয়েছে অডিশন। তবে এখনও পর্যন্ত কাস্টিং চূড়ান্ত নয়। সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের শেষে শ্যুটিং শুরু হতে পারে। বর্তমানে অভিনেত্রী ব্যস্ত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ নিয়ে। এই সিনেমায় রণবীর কাপুর ও ভিকি কৌশলের বিপরীতে কাজ করছেন নায়িকা। চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ছবিটি। বর্তমানে জোরকদমে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করছেন নির্মাতারা। সূত্রের খবর, আর কিছুদিনের মধ্যেই এই সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে আসতে পারে। পাশাপাশি আলিয়ার হাতে রয়েছে রয়েছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবি ‘আলফা’ও। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার ২’-এর পোস্ট ক্রেডিট সিনে ছবির ঘোষণা করা হয়েছে। আলিয়ার সঙ্গে শর্বরী জুটি বেঁধেছেন সিনেমাটিতে। রয়েছেন ববি দেওলও। স্পাই ইউনিভার্সের নতুন চরিত্র ঘিরে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে।

Advertisement
সম্পর্কিত সংবাদ