Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রযোজনায় মন আলিয়ার

অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনাকেও সমান গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। পরিচালক সুজাত সৌদাগরের সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া

প্রযোজনায় মন আলিয়ার
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনাকেও সমান গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। পরিচালক সুজাত সৌদাগরের সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া। একাধিক প্রজেক্টে তাঁরা একসঙ্গে কাজ করবেন বলে খবর। ইতিমধ্যে প্রথম প্রজেক্টের পরিকল্পনা করে ফেলেছেন তাঁরা। শোনা যাচ্ছে, পড়ুয়াদের ক্যাম্পাস জীবনের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে চিত্রনাট্য। বর্তমানে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজে ব্যস্ত আলিয়া। পাশাপাশি তাঁর হাতে রয়েছে ‘আলফা’। ব্যস্ততা কাটিয়ে প্রযোজনার কাজে মন দিতে চান অভিনেত্রী। আলিয়া প্রযোজিত প্রথম ছবি ‘ডার্লিংস’ মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ভিন্ন ধারার গল্পটি মন কেড়েছিল দর্শকের। ‘রক অন ২’, ‘বম্বে মেরি জান’ খ্যাত পরিচালক সুজিত সৌদাগরের কাজ আলিয়া পছন্দ করেছেন। সে কারণেই পরিচালকের সঙ্গে একাধিক প্রজেক্টের জন্য যুক্ত হলেন নায়িকা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ