Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আলোর উৎসবে আলিয়া

বিয়ে থেকে প্রথম সন্তানের জন্ম। প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ড। সবকিছুর সাক্ষী বান্দ্রার পালি হিলের বাসস্থান ‘বাস্তু’। এই বাড়িতেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বছরগুলি কাটিয়েছেন আলিয়া ভাট।

আলোর উৎসবে আলিয়া
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• বিয়ে থেকে প্রথম সন্তানের জন্ম। প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ড। সবকিছুর সাক্ষী বান্দ্রার পালি হিলের বাসস্থান ‘বাস্তু’। এই বাড়িতেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বছরগুলি কাটিয়েছেন আলিয়া ভাট। তাঁর কাছে ভীষণ স্পেশাল এই বাড়িটি। এবার সেই বাড়ি ছাড়ার পালা। মেয়ে রাহা যে বাড়িতে ছোট থেকে অল্প অল্প করে বড় হয়ে উঠল, সেই বাড়িতে শেষ দীপাবলি উদযাপন করলেন নায়িকা। স্বামী রণবীর কাপুর ও মেয়েকে নিয়েই আলোর উৎসবে মেতে উঠলেন অভিনেত্রী। দীপাবলির পুণ্যতিথিতে নতুন বাংলোতে গৃহপ্রবেশও করেছেন তাঁরা। সে কারণে কাপুর পরিবারে ব্যস্ততা তুঙ্গে। ২৫০ কোটি টাকা খরচ করে এই বাংলো তৈরি করেছেন আলিয়া ও রণবীর। নতুন বাংলোতে গৃহপ্রবেশের আগে বাস্তুর শেষ দীপাবলি উদযাপনের সাক্ষী থাকলেন করিনা কাপুর খান, সোহা আলি খান, কুণাল খেমু, ইব্রাহিম আলি খান সহ আরও অনেকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ