Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

চামুণ্ডা রূপে আলিয়া

ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সে যোগ দিচ্ছেন আলিয়া ভাট। দীর্ঘদিন ধরে এই জল্পনা চলছে ইন্ডাস্ট্রিতে। শোনা যাচ্ছে, চামুণ্ডা রূপে এই ছবিতে থাকবেন অভিনেত্রী। ইতিমধ্যে ছবির চিত্রনাট্যও চূড়ান্ত হয়েছে।

চামুণ্ডা রূপে আলিয়া
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সে যোগ দিচ্ছেন আলিয়া ভাট। দীর্ঘদিন ধরে এই জল্পনা চলছে ইন্ডাস্ট্রিতে। শোনা যাচ্ছে, চামুণ্ডা রূপে এই ছবিতে থাকবেন অভিনেত্রী। ইতিমধ্যে ছবির চিত্রনাট্যও চূড়ান্ত হয়েছে। এই আবহে আলিয়ার যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন পরিচালক অমর কৌশিক। তিনি জানিয়েছেন, ‘আমি এই জল্পনার বিষয়টি অস্বীকারও করছি না, আবার স্বীকারও করছি না। আমরা কোনও অভিনেতাকে মাথায় রেখে চরিত্র লিখি না। প্রাধান্য পায় গল্প। তারপর ঠিক হয়, কে কাজটা করবেন।’ শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে জানা গিয়েছে। হরর কমেডির ‘শক্তি শালিনী’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অনীত পাড্ডাকে। ‘থামা’র সঙ্গে এই ছবির ঘোষণা হয়েছে। এবার ‘চামুণ্ডা’র মুখ্য চরিত্রে সত্যিই আলিয়া অভিনয় করেন কি না, তা ঘোষণার অপেক্ষা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ