Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আলিয়া ও ববির বিবাদ

শ্যুটিং সেটে বিবাদে জড়ালেন আলিয়া ভাট ও ববি দেওল। এই মুহূর্তে ‘আলফা’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আলিয়া।

আলিয়া ও ববির বিবাদ
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• শ্যুটিং সেটে বিবাদে জড়ালেন আলিয়া ভাট ও ববি দেওল। এই মুহূর্তে ‘আলফা’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আলিয়া। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা স্পাই হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে। জোরকদমে চলছে শ্যুটিং। এই ছবিতে আলিয়ার মেন্টর হিসেবে থাকবেন ববি। তবে সম্প্রতি শ্যুটিং চলাকালীন তাঁদের ঝগড়া এমন পর্যায়ে পৌঁছল যে খোদ প্রযোজক আদিত্য চোপড়াকে নামতে হয় ময়দানে। তিনি দুই শিল্পীর মধ্যস্থতা করেন। কী এমন হয়েছিল দুই তারকার? না, আনুষ্ঠানিকভাবে কোনো কারণ সামনে আসেনি। তবে সূত্রের খবর, শ্যুটিং চলাকালীন আলিয়া সৃজনশীল মতামত দিতে অভ্যস্ত। তেমনই দিচ্ছিলেন তিনি। ববি নাকি তা পছন্দ করেননি। অতিষ্ঠ হয়ে ওঠেন তিনি। তখনই বিবাদ বাঁধে আলিয়া ও ববির মধ্যে। যদিও এ বিষয়ে নিয়ে খুব বেশি কথাবার্তা হোক, তা চান না কোনো তারকাই। দু’জনের মধ্যে পরবর্তীতে বিবাদ মিটেছে। ফের কাজেই মনোনিবেশ করেছেন তাঁরা।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ