Bartaman Logo
৯ জুন, ২০২৬

ইঞ্জিনে আগুন! কর্মীদের তৎপরতায় বড় বিপদ থেকে বাঁচল প্যালেস কুইন হামসফর এক্সপ্রেস

ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। কর্মীদের চেষ্টায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা। আজ, শুক্রবার সকালে বেঙ্গালুরু ডিভিশনের চান্নাপাত্তানা স্টেশনে প্যালেস কুইন হামসফর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগে যায়।

ইঞ্জিনে আগুন! কর্মীদের তৎপরতায় বড় বিপদ থেকে বাঁচল প্যালেস কুইন হামসফর এক্সপ্রেস
  • ৪ জুলাই, ২০২৫ ১৯:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। কর্মীদের চেষ্টায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা। আজ, শুক্রবার সকালে বেঙ্গালুরু ডিভিশনের চান্নাপাত্তানা স্টেশনে প্যালেস কুইন হামসফর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগে যায়। মাইসুরু থেকে এই স্টেশনের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন চালক ও সহকারী চালক। যে কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Advertisement

কী কারণে আগুন লাগল, সে বিষয়ে কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন দক্ষিণ পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। তিনি আরও জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ মাইসুরু থেকে উদয়পুর যাওয়ার পথে িপ্রমিয়াম এই ট্রেনটিতে দুর্ঘটনা ঘটে। যদিও হতাহতের কোনও খবর নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ