Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অক্ষয়ের সাহায্য

বন্যা বিধ্বস্ত পাঞ্জাব। দুর্যোগের জেরে তছনছ হয়েছে হাজারের বেশি গ্রাম। ক্ষতিগ্রস্ত বহু মানুষ। এই আবহে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা অক্ষয় কুমার। ৫ কোটি টাকা সাহায্য করলেন অভিনেতা।

অক্ষয়ের সাহায্য
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বন্যা বিধ্বস্ত পাঞ্জাব। দুর্যোগের জেরে তছনছ হয়েছে হাজারের বেশি গ্রাম। ক্ষতিগ্রস্ত বহু মানুষ। এই আবহে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা অক্ষয় কুমার। ৫ কোটি টাকা সাহায্য করলেন অভিনেতা। এর আগে দিলজিৎ দোসাঞ্জ, অ্যামি বির্ক, সোনু সুদ সহ আরও অনেক তারকা পাঞ্জাবের একাধিক গ্রামে ত্রাণ, সাহায্য পৌঁছে দিয়েছেন। অনেকে বেশ কয়েকটি গ্রামের দায়িত্বও নিয়েছেন। এই আবহে অক্ষয়ের মানবিক পদক্ষেপ প্রশংসিত হয়েছে। যদিও এই সাহায্যকে ‘অনুদান’ বলতে নারাজ অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘অনুদান’ শব্দটি মোটেই তাঁর পছন্দ নয়। সাহায্য করার অর্থ কেবল দান নয়, মানবিক দায়িত্ব পালন করা। তাঁর কথায়, ‘পাঞ্জাবের বন্যাদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী কিনতে পাঁচ কোটি টাকা দিচ্ছি। তবে অনুদান শব্দে আমার আপত্তি রয়েছে। আমি কে, যে কাউকে অনুদান দেব? সুযোগ পেলে আমি সাহায্যের হাত বাড়াতে চাই। আর এটা করতে পারলেই নিজেকে ধন্য বলে মনে করব। এটা একেবারে ছোট অবদান। আমি প্রার্থনা করি, এই বিপর্যয় দ্রুত পাঞ্জাববাসীদের জীবন থেকে কেটে যাক।’ অক্ষয়ের এমন বক্তব্য মন জিতেছে অনুরাগীদের। এরপর অভিনেতাকে দেখা যাবে ‘জলি এলএলবি ৩’ ছবিতে। সেখানে অভিনেতা আরশাদ ওয়ারসির সঙ্গে মুখোমুখি দ্বৈরথে দেখা যাবে তাঁকে। সম্প্রতি এই ছবির জন্য বিপাকে পড়তে হয়েছিল ছবির গোটা টিমকে। একটি সংলাপে বিচারককে ‘মামু’ হিসেবে সম্বোধন করায় মামলা দায়ের হয়েছিল এই সিনেমার কলাকুশলীদের বিরুদ্ধে। যদিও সেই মামলায় স্বস্তি পেয়েছেন তাঁরা। আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সংলাপে কোনও সমস্যা নেই। পাশাপাশি আদালতকে খাটো করার যে যুক্তি দেখানো হয়েছে, তা সঙ্গত নয়। আইনজীবীদেরও অপমান করা হয়নি। তাই এই সংক্রান্ত যাবতীয় মামলা খারিজ করে ছবিকে মুক্তির জন্য সবুজ সংকেত দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আগামী ১৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ