Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দুর্ঘটনার কবলে কনভয়

সোমবার রাতে বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ল তাঁদের কনভয়ের একটি গাড়ি।

দুর্ঘটনার কবলে কনভয়
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সোমবার রাতে বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ল তাঁদের কনভয়ের একটি গাড়ি। জুহুর কাছে একটি অটোর সঙ্গে সংঘর্ষ হয় ওই গাড়িটির। যদিও গাড়িতে ছিলেন না অক্ষয় ও টুইঙ্কল। তারকা দম্পতি আলাদা গাড়িতে থাকায় তাঁদের কোনও আঘাত লাগেনি। তবে আতঙ্কিত হয়ে পড়েছেন অক্ষয় ও টুইঙ্কল। তাঁদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এই ঘটনায় আহত হন অটোচালক ও এক যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোচালকের পরিবারের তরফে অক্ষয়ের কাছে অর্থ সাহায্যের দাবি করা হয়েছে। অটোটিও দুমড়ে মুচড়ে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ