Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিদ্যার নতুন ছবি

দীর্ঘদিন পর অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী বিদ্যা বালান। ২০১৯ সালে ‘মিশন মঙ্গল’ ছবিতে শেষবার কাজ করেছিলেন তাঁরা।

বিদ্যার নতুন ছবি
  • ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• দীর্ঘদিন পর অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী বিদ্যা বালান। ২০১৯ সালে ‘মিশন মঙ্গল’ ছবিতে শেষবার কাজ করেছিলেন তাঁরা। এবার অনীশ বাজমির পরিচালনায় ফের অক্ষয়ের সঙ্গে কাজ করবেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, অনীশের নতুন ছবিতে 

Advertisement

অক্ষয়ের বিপরীতে থাকবেন দু’জন নায়িকা। তাঁদের মধ্যে একজন বিদ্যা। অপরজনের খোঁজ চলছে বলে খবর। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘থ্যাঙ্ক ইউ’ ছবির ১৫ বছর পর অনীশের সঙ্গে ফের কাজ করছেন অক্ষয়। সেই ছবিতে বিদ্যা যোগ দেওয়ায় খুশি তাঁর অনুরাগীরা। যদিও তাঁর চরিত্র ও গল্প প্রসঙ্গে এখনই কিছু বলতে নারাজ নির্মাতারা। 
এই মুহূর্তে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা।

Advertisement
সম্পর্কিত সংবাদ