Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অক্ষয়দের যুগলবন্দি

প্রায় ১৫ বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় কুমার ও অক্ষয় খান্না। ‘ভাগম ভাগ’ ছবির সিক্যুয়েল তৈরির পরিকল্পনা চলছে।

অক্ষয়দের যুগলবন্দি
  • ১৫ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

• প্রায় ১৫ বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় কুমার ও অক্ষয় খান্না। ‘ভাগম ভাগ’ ছবির সিক্যুয়েল তৈরির পরিকল্পনা চলছে। সেই ছবিতেই কাজ করবেন দুই অক্ষয়।

Advertisement

তাঁদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০১০ সালের ‘তিস মার খান’ ছবিতে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ছবির শ্যুটিং শুরু হতে পারে। ‘ড্রিম গার্ল’ ছবির পরিচালক রাজ শাণ্ডিল্যর পরিচালনায় তৈরি হবে ছবিটি। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাগম ভাগ’-এর গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই নাকি শুরু হবে সিক্যুয়েলের কাহিনি। দুই অক্ষয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী। আগের ছবিটিতে ছিলেন গোবিন্দাও। তবে এবারে তিনি আর থাকছেন কি না, তা স্পষ্ট নয়। কারণ গত বছর অভিনেতা জানিয়েছিলেন, তাঁকে ‘ভাগম ভাগ ২’-এর প্রস্তাব দেওয়া হয়নি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ