• জল্পনা ছিলই। অবশেষে সিলমোহর দিলেন পরিচালক অনীশ বাজমি। ১৫ বছর পর অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। একটি কমেডি ছবির হাত ধরে জনপ্রিয় এই পরিচালক-অভিনেতা জুটিকে দেখতে পাবেন দর্শক। তবে তাঁদের নতুন কাজের নাম এখনও চূড়ান্ত হয়নি।

জানা গিয়েছে, দক্ষিণী ছবি ‘সংক্রান্তিকি বস্তুনাম’-এর রিমেক তৈরি করতে চলেছেন নির্মাতারা। অনীশ জানিয়েছেন, এই মুহূর্তে চিত্রনাট্যের কাজে ব্যস্ত তিনি। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শুরু হবে শ্যুটিং। ‘সিং ইজ কিং’, ‘ওয়েলকাম’, ‘থ্যাঙ্ক ইউ’-এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন এই জনপ্রিয় জুটি। ২০১১ সালে তাঁরা শেষবার একসঙ্গে কাজ করেন। ১৫ বছর পর সেই জুটি ফেরায় খুশি অনুরাগীরা।