Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের জুটিতে অক্ষয় ও সাজিদ

ফের একসঙ্গে কাজ করবেন অভিনেতা অক্ষয় কুমার ও সাজিদ খান। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাউজফুল ২’ ছবিই তাঁদের জুটির শেষ সিনেমা

ফের জুটিতে অক্ষয় ও সাজিদ
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফের একসঙ্গে কাজ করবেন অভিনেতা অক্ষয় কুমার ও সাজিদ খান। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাউজফুল ২’ ছবিই তাঁদের জুটির শেষ সিনেমা। এরপর একসঙ্গে আর কোনো কাজ করেননি অক্ষয় ও সাজিদ। ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনের পর সাজিদও ছবি তৈরি করেননি। দীর্ঘদিন পর তাঁর প্রত্যাবর্তন হচ্ছে হরর কমেডি ‘হিরো কি হররইন’ ছবির মাধ্যমে। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে গোবিন্দা পুত্র আনন্দ আহুজাকে। তাঁর বিপরীতে থাকবেন নিতাংশী গোয়েল। শোনা যাচ্ছে, এই ছবি মুক্তির পরই অক্ষয় কুমারের সঙ্গে ফের কাজ করবেন সাজিদ। এখনই ছবি প্রসঙ্গে এর চেয়ে বেশি জানাতে নারাজ নির্মাতারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ