Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আক্রান্ত তৃণমূল প্রার্থীর ছেলে

আক্রান্ত তৃণমূল প্রার্থীর ছেলে
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: উপনির্বাচনের দিনই রাতে আক্রান্ত হলেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনত্ দের ছেলে শুভম দে। জানা গিয়েছে, বুধবার রাতে বন্ধুর সঙ্গে নৈহাটির লিচু বাগান ঘাট ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন শুভম। সনৎ দে বলেন, ‘ছেলে আমার সঙ্গেই সারাদিন ছিল। ইভিএম স্ট্রং রুমে নিয়ে যাওয়ার পর বাড়ি থেকে খেয়ে রাতে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তখন শুনলাম এই ঘটনা। পুলিস বিষয়টি দেখছে। যারা এই ঘটিয়েছে, কেউ ছাড় পাবে না।’ সূত্রের খবর, লিচুবাগান ঘাট এলাকায় এক যুবক তীব্র গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল। শুভম তার প্রতিবাদ করেন। অভিযোগ, সেই সময় কয়েকজন এসে শুভম ও তার বন্ধুকে মারধর করে। শুভমের মাথায় আঘাত লাগে। তাঁকে নৈহাটির মাতৃসদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নৈহাটি থানার পুলিস চারজনকে গ্রেপ্তার করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ