Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বাংলাকে রনজি চ্যাম্পিয়ন করাই স্বপ্ন আকাশদীপের

বুধবার ইডেনে রনজি অভিযান শুরু করছে বাংলা। অভিমন্যু ঈশ্বরণদের সামনে উত্তরাখণ্ড। সবুজ পিচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হোমটিম।

বাংলাকে রনজি চ্যাম্পিয়ন করাই স্বপ্ন আকাশদীপের
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার ইডেনে রনজি অভিযান শুরু করছে বাংলা। অভিমন্যু ঈশ্বরণদের সামনে উত্তরাখণ্ড। সবুজ পিচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হোমটিম। মহম্মদ সামির সঙ্গে আকাশদীপকে পাওয়াই মনোবল বাড়াচ্ছে দলের। সামি অবশ্য সোমবার অনুশীলন করেননি। মঙ্গলবার নেটে বল হাতে দেখা যাবে তাঁকে। এজবাস্টন টেস্টে দশ উইকেট নেওয়া আকাশের কথায়, ‘এই প্রথম সামি-ভাইয়ের সঙ্গে খেলব। ওর থেকে শেখাই লক্ষ্য।’ 

Advertisement

পাশাপাশি, বাংলাকে চ্যাম্পিয়ন করানোর তাগিদও সঙ্গী হচ্ছে। ডানহাতি পেসারের মতে, ‘গত পাঁচ বছরে আমরা দু’বার ফাইনালে পৌঁছেছি। কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি। বাংলার হয়ে রনজি জেতা আমার স্বপ্ন। তা পূরণের জন্য উজাড় সেরাটা করে দেব।’ নভেম্বরে ইডেনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট। আকাশ অবশ্য তা মাথায় রাখছেন না। দিদির কেমোথেরাপির জন্য দু’দিন ছুটি নেওয়া ডানহাতি পেসারের কথায়, ‘আমি পরিশ্রম করতে পারি। টেস্ট খেলব কিনা, তা আমার হাতে নেই।’ সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘বাংলা দলে ভারসাম্য রয়েছে। রনজির শুরুটা ভালো হওয়া দরকার। সামির উপস্থিতি বাংলার পক্ষে ভালো। ওকে নিশ্চিন্তে খেলতে দিন।’

সম্পর্কিত সংবাদ