Bartaman Logo
৯ জুন, ২০২৬

উপমুখ্যমন্ত্রী হলেন অজিত-পত্নী সুনেত্রা, খুশি শারদ পাওয়ার

বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ার। মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেন এনসিপি নেতা শারদ পাওয়ার।

উপমুখ্যমন্ত্রী হলেন অজিত-পত্নী সুনেত্রা, খুশি শারদ পাওয়ার
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ার। মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেন এনসিপি নেতা শারদ পাওয়ার। বুধবার সকালে শারদ জানান, সুনেত্রা উপমুখ্যমন্ত্রী হওয়ায় তিনি খুশি। একইসঙ্গে তিনি বলেছেন, পাওয়ার পরিবারের প্রতিষ্ঠিত স্কুল ‘বিদ্যা প্রতিষ্ঠানে’ অজিতের কোনো স্মৃতিস্তম্ভ বসবে কি না, সেই ব্যাপারে তাঁর কিছু জানা নেই।    তবে দুই এনসিপির মিলে যাওয়ার বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন পাওয়ার।

Advertisement

এনসিপির অন্যতম প্রতিষ্ঠাতা জানান, তাঁর তরফে জয়ন্ত পাতিল ও ভাইপো অজিতের মধ্যে দুই দলকে মিলিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছিল। শারদের প্রশ্ন, ‘ফড়নবিশ এই আলোচনায় ছিলেন না। তাহলে ওঁর এই বিষয়ে কথা বলার কী অধিকার রয়েছে?’ তিনি আরও বলেন, ‘অজিতের মৃত্যুর পর কোনো রাজনৈতিক আলোচনাই আপাতত হচ্ছে না।’ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে যেভাবে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শারদ।

সম্পর্কিত সংবাদ