Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মামলা জিতলেন ঐশ্বর্য

বিনা অনুমতিতে ঐশ্বর্য রাই বচ্চনের নাম-ছবি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট।

মামলা জিতলেন ঐশ্বর্য
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিনা অনুমতিতে ঐশ্বর্য রাই বচ্চনের নাম-ছবি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট। উচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে, অভিনেত্রীর ব্যক্তি অধিকার লঙ্ঘন হতে পারে বা ভাবমূর্তি নষ্ট হতে পারে, এমন কোনও কাজ করা যাবে না। শুনানিতে বিচারপতি তেজস কারিয়া এআই-এর অপব্যবহারের কথাও উল্লেখ করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিকৃত ছবি তুলে ভাইরাল করার অভিযোগে একাধিক তারকা সরব হয়েছেন। সম্প্রতি ঐশ্বর্য এই বিষয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। এবার সেই মামলায় জয় পেলেন অভিনেত্রী। আদালতের তরফে জানানো হয়েছে, ঐশ্বর্যের অনুমতি ছাড়া ঐশ্বর্যের নাম বা ছবি ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে। তাঁর বিকৃত অন্তরঙ্গ মুহূর্তের ছবিও তৈরি করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে নায়িকার আর্থিক ক্ষতির পাশাপাশি মর্যাদাহানিও হয়েছে। বিভ্রান্ত হয়েছেন ক্রেতারাও। তার জেরেই নায়িকার নাম ও ছবি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ