Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আইসি ‘দুর্নীতিগ্রস্ত’, তোপ বিধায়কের

আইসি ‘দুর্নীতিগ্রস্ত’, তোপ বিধায়কের
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: আমডাঙায় অবৈধ কারখানার বিস্ফোরণকান্ডে এবার থানার আইসি’র বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। তিনি আইসিকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে তোপ দেগেছেন। বিধায়ক বলেন, এলাকায় বেআইনি ব্যবসায় মদত দিচ্ছেন স্বয়ং আইসি। পরে অবশ্য রফিকুর বলেছেন, সব পুলিসকর্মী সমান নন। শাসকদলের বিধায়কের সমালোচনার মুখে অস্বস্তিতে পড়েছেন আমডাঙা থানার অন্যান্য পুলিসকর্মীরা। তবে তাঁদের অস্বস্তি আরও বেড়েছে গ্রেপ্তারি নিয়ে। ঘটনার দিন আমডাঙা থানার পুলিস ফলাও করে জানিয়েছিল, কারখানার মালিক পার্থ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ২৪ ঘণ্টা না কাটতেই ভোল বদলেছে পুলিস। শুক্রবার জানানো হয়েছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর নাম পার্থ নয়, ওটা মহম্মদ শামিম মণ্ডল হবে। তিনি ওই ব্যবসার এক অংশীদার। পার্থ বেপাত্তা। উল্লেখ্য, আমডাঙায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারেই উলুডাঙা গ্রামে দেড় বছর ধরে চলছিল অবৈধ ‘গ্যাস কাটাই’র কারখানা। এখানে গৃহস্থ বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার থেকে যন্ত্রের সাহায্যে বাণিজ্যিক সিলিন্ডারে গ্যাস ভরা হতো।
Advertisement
সম্পর্কিত সংবাদ