Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আইনজীবীর প্রয়াণ

আইনজীবীর প্রয়াণ
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী সংগঠন বার লাইব্রেরির সাধারণ সম্পাদক তথা আইনজীবী সিদ্বার্থ শুক্লা (৬৯)। সম্প্রতি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন ব্যাঙ্কশালের বিভিন্ন আইনজীবী সংগঠনের কর্মকর্তারা। তাঁর প্রয়াণে ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবীরা মামলার সওয়াল থেকে বিরত থাকেন। সিদ্বার্থবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি বেশ কিছুদিন ধরেই হার্টের অসুখে ভুগছিলেন। প্রসঙ্গত, সিদ্ধার্থবাবুর দিদি প্রখ্যাত সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ